Skip to content

বীরগঞ্জে মাদক ব্যবসায়িসহ গ্রেফতার ৩

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: বীরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৩ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নেতৃতে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরের পাশ থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর সদর উপজেলার গণেশতলার মোঃ ইসমাঈল হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম বাবু (৩৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম বাদি হয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা {নং-৫(১)২০)} দায়ের করেছেন। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা নিমাই কুমার রায় নিশ্চিত করেছে। একই দিনে উপজেলার পুরাতন জেলখানার পার্শ্বে মোঃ আবু সাঈদের মুদির দোকানে চুরির মামলায় দিনাজপুর সদর বালুয়া ডাঙ্গা এলাকার মোঃ মেহরাম আলীর পুত্র মোঃ নুর আলম ও জিআর ১৬৪/১৯ ওয়ারেন্টভুক্ত উত্তর সুজালপুর গ্রামে প্রফুলে¬র পুত্র স্বপ্ন (২২) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন বীরগঞ্জ থানা পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫