Skip to content

পলাশে জাতীয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি ॥
বাংলাদেশ শিশু একাডেমি ও নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানার আলীর সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, সানের বাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানাসহ পলাশ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ।

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেনী থেকে দশম শ্রেণীর ৭৯ জন শিক্ষার্থী ১ম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে এসব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং অংশগ্রহণকারী ২৩৭ জন শিক্ষার্থীকে সনদ পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ বছর মোট ৩০টি বিষয়ে দেশের সব উপজেলা/থানা পর্যায় থেকে প্রতিযোগিতা শুরু হবে। এখান থেকে বিজয়ী শিক্ষার্থীরা জেলা এবং বিভাগ ভিত্তিক প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে এবারের জাতীয় শিশু পুরস্কার-২০২০ এর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫