বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী ও খ্যাতি সম্পন্ন ধর্মীয় আলোচকদের অংশগ্রহণে সমাপ্ত হল ডাংগার ৭দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলন।
গত মঙ্গলবার (৭ জানুয়ারী) রাতে ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান সাবের-উল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এসময় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কুমিল্লা ফতেয়াবাদ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ লাইব্রেরীয়ান এম এ হান্নান, পলাশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ অডিট পরিষদের মহাসচিব মুহাম্মদ আলী আকবর।
আরো উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউসার ভূঁইয়া, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার খন্দকার প্রমুখ।
আন্তর্জাতিক মহাসম্মেলনের সমাপনী দিনে ধর্মীয় আলোচনা শুনতে ডাংগা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে ৭দিন ব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটে।
