Skip to content

সাংগঠনিক সম্পাদক হলেন শফিক, বিভাগীয় দায়িত্ব বণ্টন

বাংলাভূমি ডেস্ক ॥
সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদধারীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করেছেন।

একই ক্ষমতা বলে নবনির্বাচিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ সিলেট ও চট্টগ্রাম বিভাগ, ডা. দীপু মণি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন চট্টগ্রাম বিভাগ, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন রংপুর বিভাগ, এস. এম কামাল হোসেন রাজশাহী বিভাগ, মির্জা আজম ঢাকা বিভাগ, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সাখাওয়াত হোসেন শফিক সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫