Skip to content

প্রিমিয়ারে প্রশংসিত দীপিকার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক ॥
দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত অভিনীত ‘ছপাক’ সিনেমাটি মুক্তি পাবে আগামীকাল (১০ জানুয়ারি)। মেঘনা গুলজার এ ছবিতে তুলে ধরেছেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে নানা বিতর্ক হচ্ছে।

এই সবের মধ্যেই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্রযোজক-অভিনেত্রী দীপিকা পাডুকোন। আজ (৯ জানুয়ারি) সিনেমাটির প্রিমিয়ার শোতে আমন্ত্রিত ছিলেন বলিউডের তারকারা। স্ত্রী দীপিকার পাশে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাতে দেখা গেছে রণভীর সিংকেও।

দীপিকা ও রণভীরের পরিবারের মানুষরাও উপভোগ করেছেন সিনেমাটি। বলিউডের তারকাদের মধ্যে এই আয়োজনের উপস্থিত ছিলেন রেখা, স্বরা ভাস্কর, পরিচালক মেঘনা গুলজার, আরবাজ খান ও তার প্রেমিকা জিওর্জিয়া আন্দ্রিয়ানি, জাভেদ আখতার, মনীষ মলহোত্রা, ইয়ামি গৌতম, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, কুণাল কাপুর, নীল নীতিন মুকেশ প্রমুখ। ছাপাক দেখে মুগ্ধ হয়েছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় উচ্চকন্ঠে প্রশংসা করছেন তারা।

রীতেশ দেশমুখ বলেন, ‘আমার প্রিয় একজন নির্মাতা মেঘনা গুলজার। দীপিকাও দারুণ অভিনয় করেছেন এই সিনেমায়। সবমিলিয়ে ওয়ান্ডারফুল।’ কুনাল কাপুর বলেন, ‘ছাপাক সিনেমাটি খুব শক্তিশালী ও গুরুত্বপূর্ণ একটি সিনেমা।’

যেসব তারকারা সিনেমাটি দেখেছেন তারা এমনই নানা ভাষায় সিনেমাটির বন্দনা করছেন। এখন দেখার অপেক্ষা দর্শক ছবিটি কীভাবে নেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫