আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: আমাদের মহান স্বাধীনতার মূল স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ৯ মাস পাকিস্থানের কারাগারে বন্দি ছিলেন এরই মধ্যে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়। আমরা স্বাধীনতা লাভ করি আমাদের নতুন পতাকা হয়। যিনি আমাদেরকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কারাগারেই রয়েযায়। পরে ১০ জানুয়ারি আমরা আমাদের সেই নেতাকে সসম্মানে ফিরে পাই এবং আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। তাই আমাদের বাংলাদেশের সবচাইতে বড় অর্জন হলো যুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে পাওয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার আনুষ্ঠানিকতা কার্যক্রমের দ্বিতীয় দিনে শনিবার সকালে কাপাসিয়ায় ‘বঙ্গবন্ধু’র উন্নয়ন দর্শণ শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিষ্ঠিত মঞ্চে নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো: আমানত হোসেন খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বণার্ঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
সিমিন হোসেন রিমি আরো বলেন, আমরা যারা বঙ্গবন্ধুকে ভালবাসি তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে। তা পূরণ করতে পারে আজকে এখানে উপস্থিত ছোট মানুষ তোমরা যারা স্কুলে, কলেজে পড়া শোনা কর। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাই আমরা তাকে সহযোগিতা করব। আর তোমরাই পারো সে সহযোগিতা করতে। তোমরা ভালো করে লেখাপড়া করে উদার মনের ভাল মানুষ হয়ে দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে।
বাংলাদেশের সবচাইতে বড় অর্জন হলো সসম্মানে জাতির পিতা বঙ্গবন্ধুকে ফিরে পাওয়া: রিমি এমপি
আপডেট :January 11, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
