Skip to content

কালীগঞ্জে অসহায় দুস্থদের মাঝে অনুদানের চেক প্রদান

কালীগঞ্জ ব্যুরো ॥

গাজীপুর: স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার গরিব অসহায় ও দুস্থ নারী-পুরুষদের মাঝে অনুদানের চেক প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক তাঁর কার্যালয়ে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকার চেক প্রদান করেছেন।কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বালীগাঁও এলাকার অসহায় আয়েত আলী, মমতাজ বেগম ও মাহমুদা বেগমের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পিয়ারা বেগম শান্তা।উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বলেন, স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকির বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের টাকা এলাকার গরিব অসহায় ও দুস্থদের মাঝে চেকের মাধ্যমে অনুদান প্রদান করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫