বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: উৎসবমুখর পরিবেশে পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে রাবান প্রগতি সংঘকে ০-১- গোলে পরাজিত করে ঘোড়াশাল ক্লাব ফাইনাল নিশ্চিত করে।
আজ রবিবার বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে সেমিফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন ও বিশেষ অতিথি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আশাদউল্লাহ মনা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, কবি শাহ্ বোরহান মেহেদী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজারো ফুটবল প্রেমী দর্শক।
টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে দুই দলই প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ করেও গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মাথায় ঘোড়াশাল ক্লাবের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার এমেকা জুনিয়র রাবান প্রগতি সংঘের জালে গোল দিয়ে বসেন। ম্যাচের শেষ পর্যন্ত রাবান গোলটি পরিশোধ করতে না পারায় ঘোড়াশাল ক্লাব জয়লাভ করে।
পলাশে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘোড়াশাল ক্লাব
আপডেট :January 12, 2020
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
