Skip to content

নায়িকা খুঁজছেন সালমান

বিনোদন ডেস্ক ॥
২০২১ সালের জন্য নতুন ছবির ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। কারণ ঈদে ‘ভাইজানের’ রিলিজ়ের ঘোষণার অপেক্ষায় থাকেন সালমান-ভক্তরা।

২০২১ সালের ঈদে নিজের ছবির কথা শুক্রবার ঘোষণা করলেন তিনি। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে সেই ছবির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমান। তবে এই ছবির জন্য এখন নায়িকার খোঁজ করছেন সালমান।

গল্প সাজিদ নাদিয়াদওয়ালার, প্রযোজনাও করবেন তিনিই। ‘হাউসফুল ফোর’খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এই ছবি ফ্লোরে যাবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখনও।

এ বছর ঈদে মুক্তি পাচ্ছে প্রভু দেবার পরিচালনায় সালমানের ‘রাধে’। যার শুটিং শুরু হয়েছে ইতিমধ্যে।

২০২০ সাল শুরু হতে না হতেই ২০২১ সালের ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। সালমান খান তার ঐতিহ্য অনুযায়ী ২০২১ সালেও ঈদেই ছবি মুক্তি দেবেন বলে জানিয়েছেন।

এ বছরেও ঈদে সরব আছেন সালমান। বছর উৎসবের মৌসুমে মুক্তি পাচ্ছে প্রভু দেবার পরিচালনায় সালমনের ‘রাধে’। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, রণদিপ হুদা, জ্যাকি শ্রফসহ আরও অনেকেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫