Skip to content

গাজীপুরে আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে যুবক যুবতীদের প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদ কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম ও দিলরুবা ফাইজিয়া, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আশরাফ হোসেন, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবু হানিফ, রাশিদা খন্দকার, তাসলিমা রহমান লাভলী, নুরুল ইসলাম শিমুল প্রমুখ।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে কম্পিউটার বেসিক কোর্স, অনলাইন আউট সোর্সিং কোর্স, গার্মেন্টস দক্ষতা উন্নয়ন কোর্স, লেদার টেকনোলজি ও মৌচাষ প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে ৪০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রধান অতিথি আখতারউজ্জামান বলেন, বেকার যুবক যুবতীদের মানবসম্পদে পরিণত করার জন্য জেলা পরিষদ বিভিন্ন ট্রেডে এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫