Skip to content

বিয়ের কার্ডের রহস্য জানালেন দেব

বিনোদন ডেস্ক ॥
একদিন আগে একটি বিয়ের কার্ড প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। এতে ভক্তরা জেনে গেছেন বিয়ের পিঁড়িতে বসছেন দেব। কিন্তু না, অবশেষে বিয়ের আসল রহস্য জানালেন দেব নিজেই। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি।

গত ১৩ জানুয়ারি দেব নিজের ফেসবুক ওয়ালে বিয়ের কার্ড পোস্ট করে সবার আশীর্বাদ চেয়েছিলেন। লাল রঙের বিয়ের কার্ডটিতে বড় বড় করে লেখা শুভ বিবাহ। কার্ডের ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছিলেন, ‘অন্য কেউ ফাঁস করার আগেৃ আশা করি সবাই আশীর্বাদ করবেন।’

তবে মঙ্গলবার রাতে জানা গেল, এটি দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘টনিক’ এর প্রমোশন। বিয়ের দিনও প্রকাশ করেছেন, ৮ মে। বিয়ের পাত্র-পাত্রী দেব-রুক্মিণী নন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া।

এক পোস্টে দেব লিখেছেন, ‘আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে, সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে।’

এরপরের পোস্টে লিখেছেন, ‘ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে, আসলে ওটা টনিকের কাকার বিয়ে।’

জানা গেছে, ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট। বিয়ের কার্ডটি এই ছবিরই একটি প্রমোশনাল স্টান্ট। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। পরিচালক অভিজিৎ সেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫