Skip to content

দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে, সর্বনিম্ন তেঁতুলিয়ায়

বাংলাভূমি ডেস্ক ॥
সারাদেশের মধ্যে কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৮ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বুধবার সকাল ৯টায় কুয়াশা ভেদ করে আকাশ জুড়ে সূর্যকিরণ ছড়িয়ে পড়লে কুয়াশা কেটে যায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়াসহ বিভিন্ন কারণে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করে। এ সময় বৃষ্টিপাত হলে কুয়াশার পরিমাণ কমে যায়। কিন্তু বর্তমানে বৃষ্টি হওয়ার কোনো সুখবর নেই। তাই আবহাওয়া আরও কয়েকদিন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, গত কযেকদিনের তুলনায় বর্তমানে কুয়াশার পরিমাণ কম। আকাশে সূর্য উঠলে কুয়াশার পরিমাণ কমে যায়। শীতও কম অনুভূত হয় বলে তিনি মন্তব্য করেন।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি অথবা ঘন কুয়াশা পড়তে পারে।

রাজশাহী , নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টার প্র্বূাভাসে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫