কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী (৪২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পল্লীবিদ্যুৎ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আনছার আলী রংপুর সদর থানার বালিরচালা গ্রামের শাহাদত হোসেনের পুত্র। সে স্থানীয় একটি গার্মেন্টসে শ্রমিক হিসাবে কর্মরত ছিল।
জানা যায়, বুধবার সকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত নম্বরের একটি যাত্রীবাহীবাসের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।
