Skip to content

পতিতালয়ে আলিয়া ভাট, চমকে গেছে বলিউড

বিনোদন ডেস্ক ॥
বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমায় বিভিন্ন ধরণের চরিত্রে তার দেখা মেলে। রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন আলিয়া ভাট। তাদের বিয়ের অপেক্ষায় বলিউড। অপেক্ষায় ভক্তরাও। তবে প্রেমের জন্য নিজের কাজকে অবহেলা করেন না তিনি।

বেশ কিছু ছবিতে অভিনয় করছেন একতালে। সেখানে নতুন করে যোগ হয়েছে সঞ্জয়লীলা বানসালির ছবি। নাম ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এবার প্রকাশ্যে এসেছে ‘গাঙ্গুবাঈ’ সিনেমার প্রথম পোস্টার।

আলিয়া ভাট তার ইন্সটাগ্রামে এই চলচ্চিত্রের ফার্স্ট লুক শেয়ার করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রী চোখে মোটা করে কাজল আর কপালে লাল রঙের বড় টিপ পরেছেন। শাড়ি , ঘাঘরা পরে আলিয়াকে এক ভিন্ন লুকে দেখা যাচ্ছে। সাধারণ কোনো সাজ নয়, পতিতালয়ের এক নারীর সাজ নিয়েছেন আলিয়া। আর নতুন এই লুকে তাকে দেখে চমকে গেছে পুরো বলিউড। পতিতার বেশে আলিয়াকে দেখে সকলেই প্রশংসা করেছেন।

জানা গেছে, এই সিনেমায় মাফিয়া কুইনের চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এই প্রথম কাজ করতে দেখা যাবে আলিয়া ভাটকে।

আলিয়া অভিনয় করবেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াদি’ চরিত্রে। যিতি ৬০ এর দশকে কামাতিপুরার
পতিতালয়ের ম্যাডাম বা প্রধানের ভূমিকায় ছিলেন। তিনি মাদক সেবন করতেন এবং তার পতিতালয়ের প্রতিটি ক্লায়েন্ট ছিলেন এক একজন গ্যাংস্টার।

কামাতিপুরার ম্যাডাম নামে পরিচিত গাঙ্গুবাঈ। অল্প বয়সেই পতিতাবৃত্তিতে তাকে ঠেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার নিয়মিত ‘ক্লায়েন্ট’ হয় দাঁড়ায় অসংখ্য গ্যাংস্টার। পরে একজন ব্যাপক প্রভাবশালী মহিলা হয়ে ওঠেন এই গাঙ্গুবাঈ।

প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনে সঞ্জয়লীলা বানশালি তৈরি করছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫