Skip to content

গাজীপুরে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বালক ও বালিকাদের দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মোঃ ওয়াজউদ্দিন মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী ও বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ বোরহান উদ্দিন সরকার, মহানগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

দুপুর ১টা ৩৫মিনিটে প্রথম পর্বে কাপাসিয়া উপজেলার বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে জয়লাভ করেন বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিকাল ৩টায় শ্রীপুর উপজেলার শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কালিয়াকৈর উপজেলার গণকচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে জয়লাভ করেন শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাজীপুর মহানগরের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ আমজাদ হোসেন খান, মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানু ও মোঃ শরিফ হোসেন।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লুৎফর নাহার ও শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেদী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫