Skip to content

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে গাজীপুরের পূবাইল রেলস্টেশন ও কলেজ গেটের মাঝামাঝি স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। নিহত তরুণের সঙ্গে থাকা স্মার্টকার্ড থেকে তাঁর পরিচয় জানা যায়।

নিহত তরুণের নাম মো. রনি (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিংগারবিল গ্রামের নান্নু মিয়ার ছেলে। রনি সিংগারবিল এলাকায় ট্রলির চালক ছিলেন।

রেলওয়ে পুলিশ বলছে, সকাল সাতটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করার আগে এটির চাকায় কাটা পড়েন ওই তরুণ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, নিহত তরুণের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫