সংবাদ বিজ্ঞপ্তি ॥
গাজীপুর: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে গাজীপুরের কোনাবাড়িতে ১ম থানা সম্মেলন অনুষ্ঠিত।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কোনাবাড়ি থানা শাখার সভাপতি কমরেড জামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড ওসমান আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস, গাজীপুর জেলা বাসদের সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলার সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকী, কোনাবাড়ী থানা বাসদের আহ্বায়ক এস এম আব্দুল মাজেদ।
সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে স্বাধীন নয়। উন্নয়নের ঢাকঢোল বাজিয়ে উন্নয়নের কথা বলা হলেও উন্নয়ন কর্মকান্ডের সাথে যে শ্রমিক জড়িত কেউ তাদের খবর রাখে না। বলা হচ্ছে মালিক-শ্রমিক ভাই ভাই কিন্তু বাস্তবে মালিক শ্রমিকের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক। শ্রমিকবান্ধব সরকার আজ বিভিন্ন উন্নয়নের কথা বলে সাড়ে ছয় কোটি শ্রমিকের সাথে প্রতারণা করছেন।
নেতৃবৃন্দ বক্তৃতা দেয়ার পর ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন এ থানা কমিটির সদস্যরা হলেন সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রনি, কোষাধ্যক্ষ শাকিব হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক কায়েস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোর্শেদ আলি ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলমগির হোসেন।
