Skip to content

বাংলাদেশ সিরিজে টিকিটের দাম কমিয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ॥
নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। তবে একসঙ্গে নয়, তিন ধাপে পাকিস্তানে খেলতে যাবে টাইগাররা। যার প্রথম ধাপে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২৪, ২৫ আর ২৭ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। যে সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকিটের যে মূল্য ছিল, বাংলাদেশের বিপক্ষে সেটি কমিয়ে দেওয়া হচ্ছে। মাঠভর্তি দর্শক পেতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান বোর্ড।

টিকিটের নতুন মূল্য নিয়ে পিসিবির একজন মুখপাত্র বলেন, ‘জাভেদ মিঁয়াদাদ এবং সাঈদ আনোয়ার স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার পাকিস্তানি রুপি থেকে ১ হাজার, ইমরান খান এবং ফজল মাহমুদ স্ট্যান্ডের টিকিট ৩ হাজার থেকে ২ হাজার, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫ হাজার থেকে ৪ হাজার পাকিস্তানি রুপিতে নামিয়ে আনা হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ইনজামাম উল হক, নাজার, কোয়াইদ, ইমতিয়াজ আহমেদ, জহির আব্বাস, হানিফ মোহাম্মদ, মাজিদ খান, আবদুল কাদির, সাইদ আহমেদ এবং সরফরাজ নওয়াজ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ রুপি অপরিবর্তিত রয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫