Skip to content

গাজীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশে (ইনসাব) বি-১৯৭১ এর মানববন্ধন অনুষ্ঠত হয়েছে। নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে শনিবার বিকেলে জয়দেবপুর থানা কমিটি সদর উপজেলার ভবানীপুর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ মানবন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মধু। কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা আক্তার হোসেন কাজী, শ্রমিক নেতা ফজলুল হক, মাসুম, সুরুজ মিয়া প্রমুখ। এতে শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা কাজের উপযুক্ত পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, পেনশন স্কীম চালু, দুর্ঘটনায় নিহত ও আহত বা আজীবন পঙ্গুত্ব বরণকারীদের এক জীবনের সমপরিমান ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের জন্য কল্যানমুখি কর্মসূচি গ্রহন, শ্রম আইন সংশোধনী ২০০৬ এর ৩২৩ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর প্রতিনিধি রাখাসহ ১২ দফা দাবী বাস্তবায়নের জোর সুপারিশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫