Skip to content

পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, আসতে পারে শৈত্যপ্রবাহও

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রোববার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামীকাল সোমবার থেকে এই বৃষ্টি কমে যাবে, বৃষ্টি নাও থাকতে পারে।

তিনি বলেন, ‘সোমবারের পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। সেটা শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।’

এ দিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২ দিনে রাতের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫