Skip to content

গণমাধ্যমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাভূমি ডেস্ক ॥
গণমাধ্যমে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিতের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রোববার সন্ধ্যায় প্রেস কাউন্সিলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংস্থার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যমে শৃঙ্খলা ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, সাংবাদিকদের পেশাগত দক্ষতার বিকাশ ও আইনি সহায়তা প্রদানে আন্তরিকতার সঙ্গে কাজ করবে প্রেস কাউন্সিল।

রাষ্ট্রপ্রধান বলেন, গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে প্রেস কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রপতিকে কাউন্সিলের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, প্রেস কাউন্সিল সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে।

তিনি রাষ্ট্রপতিকে আরও অবহিত করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে দেশের সব প্রেস ক্লাবে ‘মুজিব কর্ণার’ স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

সংস্থার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে জানান, ‘সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রেস কাউন্সিল।’

রাষ্ট্রপতি প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন যে, তাদের কাজ যথাযথভাবে সম্পাদনের জন্য তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবরাও তখন উপস্থিত ছিলেন।

খবর : বাসস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫