Skip to content

সিটি নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে : মিলার

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমরা বলব, দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন। কখনও কখনও নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ (ইমপারফেক্ট), গোলযোগপূর্ণ (নয়সি) হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

রবার্ট মিলার জানান, এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে। তিনি বলেন, ‘যিনি যোগ্য, তিনিই হয়তো ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। আমাদের মানুষ জানতে চায়, কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে।’

মিলার বলেন, ‘আমরা আশাবাদী, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা এ-ও আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

নির্বাচন কমিশন তাদেরকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫