Skip to content

শিশুরা প্রকৃতির সান্নিধ্যে থেকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠে: রিমি এমপি

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট ক্যাম্পে অনুষ্ঠিত ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীর কাব কার্ণিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটদের উদ্দেশ্যে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, শিশুরা প্রকৃতির সান্নিধ্যে থেকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠে।

ক্যাম্পুরীর ৪র্থ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূল এরিনায় কক্সবাজার ভিলেজের কাব কার্ণিভাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফসিউল্লাহ, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কক্সবাজার ভিলেজের কাব স্কাউটরা কাব কার্ণিভালে অংশগ্রহণ করে। কাব কার্ণিভাল হচ্ছে কাব স্কাউটদের জন্য উদ্দেশ্যমূলক আনন্দ মেলা। এ মেলায় কাব স্কাউটবৃন্দ নিজেরা রং বেরংয়ের সাজে সজ্জিত হয়ে উচু একটি মঞ্চকে ঘিরে বৃত্তাকারে অবস্থান করে। গ্র্যান্ড ইয়েলের মাধ্যমে এই স্বপ্নের কার্যক্রম শুরু করে। কার্নিভাল পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাব স্কাউটরা বিভিন্ন স্টলে যায়। স্টলের নির্ধারিত খেলায় অংশগ্রহণের ফাঁকে ফাঁকে অতিথিবৃন্দের সাথে গল্প করবে, ছবি তুলবে, তাদের অনুভূতি জানায়। প্রতিটি স্টলের লিডারবৃন্দ সিসিমপুরের বিভিন্ন চরিত্রের আদলে সিসিমপুরের মিউজিকের তালে তালে এ কার্যক্রম অংশগ্রহণ করে।

শ্রীমঙ্গল ভিলেজের অংশগ্রহণকারী কাব স্কাউটরা আজ অজানাকে জানার, দেখার, রোমাঞ্চকর ও আকর্ষণীয় এক অভিযাত্রায় অংশগ্রহণ করে। যা কাবদের কাছে “কাব অভিযান” হিসেবে বিশেষভাবে পরিচিত।

সুন্দরবন ভিলেজের অংশগ্রহণকারী কাব স্কাউটরা ছুটির আনন্দ স্বপ্নে অংশগ্রহণের জন্য ফ্যান্টাসি কিংডমে যায়। এই ভ্রমণে কাব স্কাউটরা অত্যন্ত আর্কষণীয় বৈচিত্রময় ও আধুনিক প্রযুক্তি নির্ভর স্থানে ভ্রমণ ও পরিদর্শনের সুযোগ পায়।

কুয়াকাটা ভিলেজের অংশগ্রহণকারী কাব স্কাউটরা আকর্ষণীয় ফান ফ্যাক্টরীতে অংশগ্রহণ করে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে কাব স্কাউটরা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্য বিষয় ভিত্তিক স্টল সাজানো ও কাব স্কাউটদের জন্য উন্মুক্ত রাখা হয়। প্রতিটি স্টলে অংশগ্রহণ করে কাব স্কাউটরা কিছু দেখে শিখে ও নিজেরা তৈরি করার চেষ্টা করে ।

এছাড়াও বুধবার দুপুরে অভিভাবক দিবস এর আয়োজন করা হয়। এদিন ক্যাম্পুরী অংশগ্রহণকারী কাব স্কাউটদের অভিভাবকগণ ক্যাম্পে সকাল থেকে তাদের সন্তানদের ক্যাম্প জীবন দেখে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাদের সন্তানদের জন্য এমন আয়োজন করায় তারা বাংলাদেশ স্কাউটসকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫