Skip to content

পলাশে মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীঃ পলাশে ‘শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে অভিভাবকগণের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, টিচার ট্রেনিং কলেজের প্রফেসর ড. রঞ্জিত পোদ্দার, শেখ শাহাবাজ রিয়াদ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোমেন, হারুন অর রশীদ, আব্দুল সাত্তার খান বাদল, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, পৌর কাউন্সিলর শারমিন সুলতানা, সমাজ সেবিকা সায়মা সাফীজ সুমিসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রধান অতিথি সৈয়দ জাবেদ হোসেন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। একজন রাজনীতিবিদও শিক্ষা ছাড়া রাজনীতি করতে পারেনা। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমি প্রথম বিভাগে এসএসসি পাশ করি। তারপর থেকে রাজনীতিতে অর্ন্তভূক্ত হই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫