Skip to content

কালীগঞ্জে শহীদ ফকির সামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ‘জঙ্গিবাদ নির্মূলে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যাবশ্যক’ এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী শহীদ ফকির সামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণীর পর দুপুর থেকে বিকেল পর্যন্ত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. মনির খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সহধর্মিণী মিসেস মাহি চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ফরিদ উদ্দিন, প্রবীণ সাংবাদিক আজিজুর রহমান, মো. আতাউর রহমান, নুরে-আলম সিদ্দিক মুক্তি, সংরক্ষিত মহিলা মেম্বার নাছরিন বেগম, বিল্লাল হোসেন খান, শিক্ষক প্রতিনিধি জোবেদা বেগম, আনোয়ার ওয়াদুদ খান, তামান্না খাতুন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫