Skip to content

বিমান থেকে ৩ মুসলিম যাত্রীকে নামানোয় ৪২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ॥
বিমান থেকে তিন মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ার ঘটনায় ডেল্টা এয়ারলাইনসকে ৫০ হাজার ডলার বা ৪২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে যুক্তরাষ্ট্র।

মুসলিম যাত্রীদের নামিয়ে দিয়ে ডেল্টা ‘বৈষম্যমূলক আচরণ করেছে’ এবং বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করেছে বলেও শুক্রবার এক আদেশে জানিয়েছে মার্কিন পরিবহন দফতর।

২০১৬ সালের ২৬ জুলাই প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ডেল্টার ফ্লাইট ২২৯ থেকে এক মুসলিম দম্পতিকে নামিয়ে দেয়া হয়।

একই বছরের ৩১ জুলাই আরেক মুসলিম যাত্রীকে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে নিউইয়র্কে যাওয়ার পথে ফ্লাইট ৪৯ থেকে নামিয়ে দেয়া হয়।

ডেল্টার সিকিউরিটি ওই তিন যাত্রীর বিষয়ে কোনো সতর্কতা জারি না থাকলেও নিয়ম না মেনেই তাদের নামিয়ে দেয়া হয়।

মার্কিন পরিবহন দফতর বলেছে, ক্যাপ্টেন ডেল্টার নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন এবং তাদের ধর্মীয় পরিচয় পাওয়ার পর ডেল্টা তাদের ফ্লাইট থেকে নামিয়ে দিতে বা উড়োজাহাজে উঠতে বাধা দিতে পারেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫