Skip to content

বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, আদর্শ জাতি গঠনে নৈতিক শিক্ষা খুবই জরুরী। শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তাই আমাদেরকে নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু জিপিএ-৫ পাওয়ার আশায় ভালো লেখাপড়া শিখলেই চলবে না বরং ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো মনের মানুষ হতে হবে। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে তাহলে মন ও শরীর দুটোই ভালো থাকবে।

আজ রোববার বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাস নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি গোপালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেষে স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এদিকে পানি উন্নয় বোর্ড এর বাস্তবায়নে ২২ কোটি ব্যয়ে বীরগঞ্জ উপজেলাধীন করতোয়া নদী ড্রেজিং ৯১.৫০০ কিঃ মিঃ হতে ১০৪.৫০০ কিঃ মিঃ পর্যন্ত পুনঃখনের কাজের উদ্বোধন ও শতগ্রাম ইউনিয়নে রাঙ্গালী পাড়া ও কান্দুরি গ্রামে ৭০টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি গোপাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫