বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দুই নেতা। সোমবার সকালে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।
এরআগে রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করে বিএনপি। ওই বৈঠকে নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে নালিশ জানায় বিএনপি।
