Skip to content

কালীগঞ্জ থানার ওসিকে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসাবে পুরস্কৃত

ইব্রাহিম খন্দকার ॥
গাজীপুর: কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হককে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসাবে পুরস্কৃত করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি। রোববার পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ক্লু-লেস রোড ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ১১ জন আসামিকে গ্রেফতার পূর্বক গাজীপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করায় উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তার পুরস্কার পান ওসি একেএম মিজানুল হক।

পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) কালীগঞ্জ থানার ওসির হাতে পুরস্কারটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে আনন্দদায়ক বটে। তবে কাজের প্রতি দায়িত্ববোধটা বেড়ে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫