Skip to content

গাজীপুরে সাংবাদিকের বাসায় যুবকের লাশ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে সাংবাদিকের বাসার কেয়ারটেকারের কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার। রোববার দিনগত রাতে সিটি কর্পোরেশনের পূবাইলের নয়ানীপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মতি মিয়া (৩৫) জামালপুর জেলার ইসলামপুর থানার বরুল গ্রামের আবদুর রবের ছেলে।

মেট্রোপলিটন পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, নিহত মতি মিয়া দীর্ঘ ১০-১৫ বছর ধরে পূবাইল বাজার বেপারিপাড়া জ্যোৎস্না বেগমের বাসায় বসবাস করে দিন মজুরের কাজ করতেন। জ্যোৎস্নার বসতঘরের পুননির্মাণকাজ শুরু হওয়ায় গত ২-৩ সপ্তাহ ধরে তিনি নয়ানীপাড়ায় দৈনিক যুগান্তর পত্রিকার পূবাইল প্রতিনিধি আখতার হোসেনের বাসার সিকিউরিটি কক্ষে রাতে ঘুমাতেন। সেখানেই রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫