Skip to content

জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি শুক্কুর আর নেই

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও জাহাজি ফেডারেশনের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ আর নেই।

সোমবার রাত ২টায় নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কদমরসুল এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদএশা কদমরসুল দরগাহ শরিফে তার প্রথম জানাজা হবে। এরপর বাদ আছর দ্বিতীয় জানাজা নামাজ ঢাকা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এবং বাদ এশা কদমরসুল দরগাহ শরীফে তৃতীয় জানাজা শেষে নবীগঞ্জ বাগ-ই-জান্নাত কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫