Skip to content

এবার বিসিএলে দল পেলেন না সাব্বির

স্পোর্টস ডেস্ক ॥
জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। এবার ঘরোয়া ক্রিকেটেও একই পথে হাঁটছেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের ড্রাফটে তাকে কোনো দলই নিতে চায়নি। বিসিবি সূত্র জানিয়েছে, বাজে ফর্মের কারণেই সাব্বিরের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

মূলত জাতীয় লিগের ফর্ম বিবেচনা করে বিসিএলের দল সাজানো হয়। এ লিগে সাব্বিরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পুরো আসরে মাত্র একটি ফিফটি করেন তিনি।

বিপিএলেও ম্লান ছিলেন সাব্বির। ভীষণ রানখরায় ভুগেন তিনি। একপর্যায়ে কুমিল্লা ওয়ারিয়র্সের একাদশ থেকেও বাদ পড়তে হয় তাকে। পুরো টুর্নামেন্টে ১১টি ম্যাচ খেলেন এ হার্ডহিটার। সেই পথে মাত্র একটি ফিফটি হাঁকাতে পারেন তিনি।

সাব্বির ছাড়াও বিসিএলে দল পাননি বাঁহাতি পেসার আবু হায়দার। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই তিনিও।তবে বড় চমক আরেক পেসার মেহেদী হাসানের বাদ পড়া। বিপিএলে ১৮ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। জাতীয় দলে ঢোকার সম্ভাবনাও জাগিয়েছিলেন এ বাঁহাতি ফাস্ট বোলার। স্বভাবতই বিসিএলে দল না পেয়ে বিস্মিত তিনি। অধিকন্তু গেল জাতীয় লিগেও তার পারফরম্যান্স ছিল ভালো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫