Skip to content

বীরগঞ্জে লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেনের কম্বল বিতরণ

খায়রুন নাহার বহ্নি
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর: উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে কনকনে শীত। শীতের সাথে যোগ দিয়েছে হিমেল হাওয়ায় আর ঘন কুয়াশা। এতে করে কষ্টে আছে অসহায় শীতার্ত মানুষগুলি। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন।

মঙ্গল ও বুধবার বিকেলে লায়ন্স ক্লাব অব দিনাজপুর গার্ডেন এর উদ্যোগে জোন চেয়ারপার্সন লায়ন ড. আব্দুল হক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন এর পৃষ্ঠপোষকতায় এবং ক্লাব প্রেসিডেন্ট লায়ন ওবায়দুর রহমান মুকুলের দিক নির্দেশনায় দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় প্রায় ৫ শতাধিক অসহায় শ্রমজীবি এবং দুঃস্থ এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে লায়ন ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন ওয়ারিস উল ইসলাম অলি ও ক্লাব মেম্বার লায়ন আব্দুর রাজ্জাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫