Skip to content

এবার ম্যাট্রিক্সে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক ॥
হলিউডের বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘ম্যাট্রিক্স ফোর’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘দ্য ম্যাট্রিক্স’। এই ছবি দিয়ে দুর্দান্ত জনপ্রিয়তা পান কানাডার চিত্রতারকা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।

এবার ‘ম্যাট্রিক্স ফোর’-এ প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানা যায়নি। প্রিয়াঙ্কার হাতে এখন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। রুশো ব্রাদার্সের পরিচালনায় অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে তাকে। নেটফ্লিক্সের সঙ্গেও কাজ করছেন। এই ওটিটি প্ল্যাটফর্মের ছবি ‘উই ক্যান বি হিরোজ’-এও আছেন অভিনেত্রী।

‘ম্যাট্রিক্স ফোর’ ছবির চিত্রনাট্য লিখেছেন লানা ওয়াচোস্কি, আলেক্সান্ডার হেমন ও ডেভিড মিচেল। ছবিটির শুটিং শুরু হবে এ বছরই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫