Skip to content

গাজীপুরে ভারতীয় অবৈধ মাংস জব্ধ, ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ গরু ও মহিষের মাংস জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর লক্ষীপুরা এলাকায় ভাই ভাই ও বিসমিল্লাহ নামে দুটি মাংস বিতানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে অভিযান চালিয়ে ১৮’শ কেজি গরু ও মহিষের মাংস জব্ধ করা হয়।

সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষীপুরা এলাকায় ভাই ভাই ও বিসমিল্লাহ মাংস বিতানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে ভারত থেকে অবৈধভাবে আমদানীকৃত প্যাকেটজাত বিপুল পরিমাণ গরু ও মহিষের মাংস পাওয়া যায়। পরে ওই মাংস আমদানির সপক্ষে কাজগপত্র দেখতে চাইলে দোকান মালিক ওই মাংস আমদানির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। পরে ওই দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোকানের মালিক নব কুমার দত্তকে আটক ও জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকি জানান, নিরাপদ খাদ্য আইনে দোকান মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সেই সঙ্গে জব্ধকৃত মাংস উপজেলা প্রাণীসম্পদ অফিসের পাশে মাটি চাপা দেয়া হয়েছে। তিনি আরো জানান, একই দিন সকালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মাছের খাবার তৈরী ও মেয়াদউত্তীর্ণ মাছের খাবার মজুদ রাখার অভিযোগে পশু খাদ্য আইনে একই এলাকার লায়ন ফিডের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫