Skip to content

গাজীপুরে অসহায় পরিবারের ভিটে ও কবরস্থান দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে শিল্পপতি নুরে আলম ও সাঙ্গপাঙ্গরা এক অসহায় পরিবারের বসতভিটা ও পারিবারিক কবরস্থান জবর দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জয়দেবপুর থানা পুলিশ জবর দখলকারীদেরকে সহযোগিতা করে বলে ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার পুর্ব ডগরী গ্রামের আতাবর হোসেন পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।

বিষয়টির সুরাহা না পেয়ে বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিকদের নিকট আতাবর হোসেন আক্ষেপ করে কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, শিল্পপতি নুরে আলম একটি জাল ও বিতর্কিত দলিল(নং ১৬১১) দেখিয়ে ওই জমি জবর দখলের হুমকি দিয়ে আসছিলো। ডগরী মৌজার আর এস ৭০৬ খতিয়ানের ৭১৬৮ নং দাগে অবস্থিত ওই জমিতে বাশঝাড় বিদ্যমান বলে তিনি জানান। ওই জমিতেই আতাবরের বসতবাড়ি এবং তার পিতা আকাল উদ্দিন ও কন্যা আক্তারা বেগমের কবর।

আতাবর এ প্রতিনিধিকে জানান, জবরদখলকারিরা তাকে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে। জয়দেবপুর থানা পুলিশকে জানিয়েও কোন ফায়দা হচ্ছেনা।

এদিকে আতাবরের মা বয়োবৃদ্ধা হালিমন নেছা তার স্বামীর কবরস্থান জবরদখল হওয়ার এলাকায় বিলাপ করছে।
তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন এ ব্যাপারে কোন বক্তব্য দেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫