Skip to content

অবশেষে মজুরির টাকা পেল জুটমিলের শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ॥
নরসিংদী: ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী দেয়া পে-স্লীপের বিপরীতে দুই সপ্তাহের বকেয়া মজুরির টাকা পেয়েছেন নরসিংদীর ইউএমসি জুটমিল ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে স্ব স্ব ব্যাংক একাউন্ট এর মাধ্যমে মজুরির টাকা পেয়েছেন শ্রমিকরা।

নরসিংদীর ইউএমসি জুটমিল এর ব্যবস্থাপক গাজী শাহাদাৎ হোসেন জানান, ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী গত ১৬ জানুয়ারি মিলের শ্রমিকদের মধ্যে পে স্লীপ বিতরণ করা হয়। আজ এসব পে স্লীপের বিপরীতে মিলটির ২ হাজার ৫ শত ৪৯ জন স্থায়ী শ্রমিককে ২ সপ্তাহের বকেয়া মজুরির ২ কোটি ২ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

শ্রমিকরা জানান, বকেয়া ১০ সপ্তাহ এর মধ্যে নতুন মজুরি কাঠামো অনুযায়ী দুই সপ্তাহের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বকেয়া পরিশোধ করা হলে শ্রমিকদের মুখে হাসি ফুটবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫