Skip to content

ইসলামী ব্যাংকের কাপাসিয়া শাখা’র ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ‘আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে’ এই শ্লোগানকে ধারণ করে কাপাসিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন-২০২০ চালু করা হয়েছে।

রবিবার সকালে এ উপলক্ষে শাখা অফিসে ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস কর্ণার ও মাইক্রোষ্ট্যান্ড এর পাশে একটি ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুল আহসান মামুন, আরপিগেট এলাকার আইবিবিএল এজেন্ট মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে নুতন গ্রাহক সংগ্রহ করা এবং নুতন ও পুরাতন গ্রাহকদের (বিশেষ করে যুব জনগোষ্ঠী) ও কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে প্রতিটি এডিসি পণ্য ও সেবাসমূহ জনপ্রিয়করণ এবং হাতে কলমে এর ব্যবহার শিখানো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫