Skip to content

একসঙ্গে ৬৫ বছর, একই দিনে মৃত্যু দম্পতির

আন্তর্জাতিক ডেস্ক ॥
জীবনের প্রায় ছয় দশকের বেশি সময় ধরে একসঙ্গে কাটিয়েছেন তারা। দীর্ঘ সময় হাত ধরে জীবন পার করে শেষ পর্যন্ত একই দিনে মারা গেলেন তারা। সোমবার ওই দম্পতির মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

তাদের দু’জনকে পাশাপাশি কবর দেওয়া হবে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকার ওয়াদি ঘালেইলা শহরে বাস করতেন ওই দম্পতি।

১০৭ বছর বয়সী গাজি আলি গাজি তার স্ত্রী শাইখা সুলাইমান আল হাবাসের (৯০) মৃত্যুর সাড়ে ১২ ঘণ্টা পরেই মারা গেছেন। এই বয়স্ক দম্পতির মৃত্যুর পর তাদের পরিবারের এক সদস্য বলেন, আমি খুবই শোকাহত। কিন্তু আমি এটা জানি যে, তারা খুব শান্তিতে আছেন এবং তারা আবার একসঙ্গে হবেন।

শাইখা স্থানীয় সময় সোমবার ভোর ৪টায় মারা যান। এরপর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার স্বামী গাজি আলি গাজির মৃত্যু হয়েছে।

বেঁচে থাকাকালীন খুব কম সময়ই আলাদা থেকেছেন এই দম্পতি। ওই দম্পতির নাতি মোহাম্মদ আলি আল সেহি বলেন, তার দাদা বয়স্ক হয়ে যাওয়ায় বেশি কিছু রোগে ভুগছিলেন। তিনি অচেতন ছিলেন বলে তার স্ত্রীর মৃত্যুর কথা তাকে জানানো হয়নি।

তাদের মৃত্যুতে পুরো পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে। তাদের বড় মেয়ের বয়স ৬৫ এবং বড় ছেলের বয়স ৬০ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫