Skip to content

১০ বছর পরে ফিরছেন মল্লিকা

বিনোদন ডেস্ক ॥
বলিউডে মল্লিকা শেরাওয়াতকে বলা হয় বিতর্কের রানী। এই ইন্ডাস্ট্রির সিরিয়াল কিসার নারী হিসেবেও পরিচিত সে। নিজের দ্বিতীয় সিনেমা ‘খোয়াইশ’ এ ১৭টি চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন। এরপর অনেক ছবিতে অভিনয় করেছেন ও বিতর্কিত হয়েছেন তিনি। শুধু অভিনয় করেই নয়, নানা কাণ্ড ঘটিয়ে কিংবা কোনো বিষয়ে মন্তব্য করেও সমালোচিত হয়েছেন।

না, আর সমালোচনা মন্তব্য নয়। নতুন খবর হলো ১০ বছর বিরতির পর আবরাও তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা শেরাওয়াত। সিনেমাটির নাম ‘পামবাত্তাম’। পরিচালনা করবেন ভাদিভুদাইয়ান। হরর-কমেডি ঘরনার এই ছবিতে রাণীর চরিত্রে অভিনয় করবেন মল্লিকা। এই ছবিতে অভিনয়ের জন্য নাকি বেশ বড় অংকের পারিশ্রমীকও নিচ্ছেন এই অভিনেত্রী।

ছবিটি নির্মিত হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। তবে এখনো সিনেমাটির নায়ক নায়িকার নাম ঘোষণা করেননি প্রযোজক। এই ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় হরিশ। ছবিটির প্রয়োজক পাজানিভেল।

দক্ষিণী ছবিতেও মল্লিকা আগেও অভিনয় করেছেন। কমল হাসানের ‘দশবাতরম’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকদের বেশ মনে রেখেছে আজও। পরে সিম্বুর সঙ্গে মল্লিকার ‘কালাসালা’ লোকগীতিও সুপারহিট। দক্ষিণের সঙ্গীতপ্রেমীদের কাছে আজও বড় ভালো লাগার গান এটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫