Skip to content

নেদারল্যান্ডসের ভূমি ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞের বারি পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥
নেদারল্যান্ডসের ভূমি ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. উলফগ্যাং ডুইফহুইজেন সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। ড. উলফগ্যাং বাংলাদেশের ৫টি মন্ত্রণালয় ও নেদারল্যান্ডস দূতাবাস, ঢাকা’র যৌথ উদ্যোগে চলমান “চর উন্নয়ন ও সেটেলমেন্ট” প্রকল্পে “ইয়ং প্রফেশনাল” হিসাবে কাজ করছেন।

ড. উলফগ্যাং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান অনিষ্টকারী মেরুদন্ডী প্রাণী বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান এবং প্রশিক্ষণ ও যোগাযোগ উইং’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। পরে অতিথি বারি মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মহাপরিচালক ড. মোঃ আব্দুল ওহাব অতিথিকে স্বাগত জানান এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম তুলে ধরেন। একই সাথে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরে অতিথি ইনস্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগ, ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ এবং বিভিন্ন গবেষণাগার ও মাঠে স্থাপিত বিভিন্ন পরীক্ষণ পরিদর্শন করেন এবং উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের “উদ্যান ফসলের গবেষণা জোরদারকরণ এবং চর অঞ্চলে উদ্যান ও মাঠ ফসলের প্রযুক্তি বিস্তার” প্রকল্পে সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। একই সাথে তিনি ইনস্টিটিউটের বর্তমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫