Skip to content

সালমানের জন্য এত দরদ কেন জ্যাকলিনের?

বিনোদন ডেস্ক ॥
রাত জেগে কাজ করেন বলিউড তারকা সালমান খান। আর এ নিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের।

জ্যাকলিন বলেন, বিগ বসের সেট হোক কিংবা সিনেমার শ্যুটিংয়ের সেট, সালমন একজন কাজ পাগল মানুষ। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে কাজ করতে ভালবাসেন তিনি।

‘সকাল থেকে রাত পর্যন্ত সালমন কখনও বিশ্রাম নেন না। এমনকি ভোরবেলা হোক কিংবা মাঝ রাতেও সমানভাবে কাজ করে যান বলিউড ভাইজান।’

তাই সালমনকে কিছুটা বিশ্রাম নেয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী। যদিও সালমানের জন্য হঠাৎ করে তার এই দরদের উতলে উঠার কারণ কী তা জানা যায়নি।

তবে জ্যাকলিনের কথা শুনে পালটা কোনো মন্তব্য করেননি সালমন খান। প্রসঙ্গত সালমন খানের সঙ্গে কিক-এ স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন। রেস থ্রি-তেও ভাইজানের সঙ্গে দেখা গেছে তাকে। তাদের পরপর দুটি সিনেমায় বক্স অফিসে সাফল্য পেয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫