তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার দস্যুনারায়নপুরের সেচের পানি আসার ড্রেন বন্ধ করে দেয়ায় পতিত পড়ে আছে প্রায় ১৫ একর ইরি ধানের জমি।
কৃষকরা জানায়, জাকির পরিচালিত সরকারি স্কিমের কলের পানি দিয়ে প্রতি বছর চাষাবাদ করা হয় এ জমিগুলোতে। এবছর ড্রেন কাটতে গেলে মজিবুর রহমান ড্রেন কাটতে বাধা দেয়ায় এই জমিতে পানি না আসার কারণে এখনো পতিত পরে আছে। আমরা দ্বিমুখী ক্ষতির সম্মুখীন। একদিকে আমাদের জমি অনাবাদি অন্যদিকে বীজতলায় জ্বালা নস্ট হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তার নিকট দ্রুত এ অবস্থার সমাধান করে এই স্থান দিয়ে পাকা ড্রেন নির্মাণের জোর দাবি জানান কৃষকরা।
আরো জানান যে, কলটি স্থাপনের পর থেকেই জায়গা দিয়ে ড্রেনিং করা হয়েছে।
