Skip to content

আগামীকাল নেপাল যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

বাংলাভূমি ডেস্ক ॥
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পাঁচদিনের সরকারি সফরে নেপাল যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদ নেপাল সফরে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করবেন। এসময় তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫