Skip to content

ব্রি উদ্ভাবিত চাল পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি-বিআরআরআই) নতুন দুই জাতের চাল (ব্রি ধান৩৪ ও ব্রি ধান৫০) উদ্ভাবন করেছে। এ চালের কিছু নমুনা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে উপহারস্বরূপ প্রেরণের উদ্দেশে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিবের কাছে এগুলো দেয়া হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এটি হস্তান্তর করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সামছুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বক্তিয়ারও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে সরু ও সুগন্ধি প্রিমিয়াম কোয়ালিটির এমন অনেক ধানের জাত রয়েছে যেগুলোর চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫