Skip to content

টঙ্গীতে বিয়ের অনুষ্ঠানের রাতে কিশোরী ধর্ষণ, আটক ৪

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে যোগদিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় ১৫ বছরের এক কিশোরী। শুক্রবার রাতের এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার আক্কাস আলীর ছেলে মো.শাহবুদ্দিন (২০), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বিল্লাল মন্ডলের ছেলে বাবু মন্ডল (২০) ও ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার আবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (১৯) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার খোরশেদ আলমের ছেলে মো.নয়ন (১৮)।

গত শুক্রবার রাতে টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাড়ি ফেরার পথে টঙ্গীর হিমার দিঘি এলাকায় পৌছালে ইজি বাইকের গতিরোধ করে চার বখাটেরা। এসময় ঐ কিশোরীর সঙ্গে থাকা ছোট ভাই মো. আলম ও ইজিবাইকের চালককে মারধর করে কিশোরীকে জোর পূর্বক পাশে থাকা একটি ট্রাকে তুলে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। এরই এক পর্যায়ে ইজিবাইক চালক মো.শামিম থানায় গিয়ে আইনগত সহায়তা চাইলে পুলিশ ঐ কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ ও এই চারজনকে গ্রেফতার করে।

ধর্ষিতার পরিবার জানায়, চেরাগ আলী এলাকায় পার্লারের মালিকের বাসায় বিয়ের অনুষ্ঠানে যান তাদের মেয়ে। তবে রাতে নিরাপত্তার কথা ভেবে ছোট ভাইকে সঙ্গে নিলেও রক্ষা হয়নি। নির্যাতিতা কিশোরীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত চারজনই ট্রাক হেলপার। ঘটনার পরপরই ধর্ষণের অভিযোগে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫