Skip to content

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন যারা

স্পোর্টস ডেস্ক ॥
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। পিচের আর্দ্রতাকে কাজে লাগানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আগে ব্যাট করবে প্রিয়ম গর্গের ভারত।

ফাইনালি লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন।স্পিনার হাসান মুরাদের বদলে দলে ঢুকেছেন পেসার অভিষেক দাস। তবে অপরিবর্তিত রয়েছে ভারতীয় একাদশ।

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। পঞ্চমবারের মতো শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। আর প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ভারত একাদশ: যশস্বী জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), শামীম হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫