Skip to content

নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ নেতার জামিন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা। রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিন আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে এ মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫