Skip to content

কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বারি পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥
কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসচার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।

অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব ও পরিচালকবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব। মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের মৃত্তিকা বিজ্ঞান ল্যাব, জীব প্রযুক্তি ল্যাব, পোস্ট-হারভেস্ট প্রসেসিং ল্যাব, উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫