Skip to content

স্ত্রী সুনিতার জন্মদিনে বিশাল উপহার পেলেন কেজরিওয়াল!

আন্তর্জাতিক ডেস্ক ॥

ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের জন্মদিন ফেব্রুয়ারির ১১ তারিখ।

স্ত্রীর জন্মদিনে বিশাল এক উপহার পেলেন কেজরিওয়াল। আর তা হলো দিল্লির জনগণের রায়। এদিন তিনি তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসার সুখবর পেলেন।খবর এনডিটিভির।

বিপুল জনসমর্থন নিয়ে ফের দিল্লির মসনদে বসতে চলেছেন কেজরিওয়াল। এদিন আম আদমি পার্টির বিপুল ভোটে জয় অরবিন্দপতœীর কাছে জন্মদিনের বিশেষ উপহার বলে মন্তব্য করেছেন অনেকে।

এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে সুনিতার স্বামী কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে প্রচার চালিয়েছিল বিজেপি।

যার জবাবে সুনিতা বলেছিলেন– দিল্লির মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। হলোও তাই, মঙ্গলবার সুনিতার জন্মদিনের দিনেই দিল্লির মানুষ সেই জবাব দিয়েছেন।

সকাল থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারজুড়ে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা পেতে থাকেন জন্মদিনের শুভেচ্ছা। আর সব শুভেচ্ছাবার্তাতেই কার্যত রয়ে গিয়েছিল কেজরিওয়াল শিবিরের বিপুল ভোটে জয়ের প্রসঙ্গ।

৫৪ বছর বয়সী সুনিতা স্বামী কেজরিওয়ালের মতোই এককালে ছিলেন রেভিনিউ অফিসার। কয়েক দিন আগে দিল্লি নির্বাচনে কেজরিওয়াল পরিবারের ভোটদানের ছবি পোস্ট করে সুনিতা জানিয়েছিলেন, তার ছেলে এই বছর প্রথমবার ভোট দিচ্ছে।

প্রসঙ্গত আইআইটির সাবেক কর্মকর্তা কেজরিওয়ালের জীবনের সব উত্থান-পতনের সঙ্গী ছিলেন তার স্ত্রী সুনিতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫